আড়ংয়ে অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির সুযোগ

আড়ংয়ে অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির সুযোগ
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারী ও বিপণন প্রতিষ্ঠান আড়ং। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট, কমপ্লায়েন্স’ পদে জনবল নিয়োগ দেবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ২৮ জুন। একই দিন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আড়ং,

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট (কমপ্লায়েন্স),

পদসংখ্যা: নির্ধারিত নয়,

 

চাকরির ধরন: পূর্ণকালীন,

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে,

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন,

 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন,

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়,

কর্মস্থল: ঢাকা,

কর্মক্ষেত্র: অফিসে,

আবেদনের যোগ্যতা-

  • এইচএসসি পাস হতে হবে,
  • কম্পিউটার অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে,
  • ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে,

আবেদন করবেন যেভাবে-

আগ্রহী প্রার্থীরা লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন,

আবেদনের শেষ তারিখ: আগামী ৫ জুলাই ২০২৬,
 

 


সম্পর্কিত নিউজ