{{ news.section.title }}
খাদ্য মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরির সুযোগ
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খাদ্য মন্ত্রণালয়। ১৩ থেকে ২০তম গ্রেডভুক্ত তিনটি পদে মোট ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত ২৪ মে।
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৪ জুন সকাল ১০টা থেকে এবং চলবে ২৮ জুন বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: খাদ্য মন্ত্রণালয়,
১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর,
পদসংখ্যা: ২টি,
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩),
আবেদনের যোগ্যতা-
- স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে,
- সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে,
- কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে,
২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক,
পদসংখ্যা: ১টি,
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬),
আবেদনের যোগ্যতা-
- এইচএসসি পাস হতে হবে,
- কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে,
৩. পদের নাম: অফিস সহয়ক,
পদসংখ্যা: ১৫টি,
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০),
আবেদনের যোগ্যতা: অন্যূন এসএসসি পাস হতে হবে,
চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী),
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন,
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে,
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুন ২০২৬ তারিখে)। তবে ১ ও ২ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য,
আবেদন করবেন যেভাবে-
আগ্রহী প্রার্থীরা লিঙ্কে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন,
আবেদন করতে ফি-
টেলিটক প্রি-পেইড নম্বর থেকে আবেদন ফি বাবদ ১-২ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৩ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে,
আবেদনের শেষ তারিখ: আগামী ২৮ জুন ২০২৬, বিকেল ৫টা,