{{ news.section.title }}
অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ দিচ্ছে জেন্টল পার্ক
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফ্যাশন হাউস জেন্টল পার্ক। প্রতিষ্ঠানটি ‘আউটলেট ক্যাশিয়ার’ পদে ১০ জন কর্মী নিয়োগ দেবে। এ পদে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ২২ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। এ ছাড়া, পূর্ব অভিজ্ঞতা না থাকলেও ফ্রেশার প্রার্থীদের আবেদন করার সুযোগ রয়েছে।
প্রতিষ্ঠানের নাম: জেন্টল পার্ক
পদসংখ্যা: ১০ জন
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: এইসএসসি অথবা সমমান
অভিজ্ঞতা: ১-২ বছর। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
বেতন ও অন্যান্য সুবিধা : ১৮,০০০ - ২০,০০০ টাকা
বয়সসীমা: ২২ - ৩০ বছর
আবেদন শুরু: ২২ জুন ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২২ জুলাই ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইনে
কর্মস্থল: ঢাকা, খুলনা ও কিশোরগঞ্জ জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে লিঙ্কে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম