{{ news.section.title }}
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) রাজস্ব খাতে ১০টি বিভিন্ন পদে মোট ১৭৮ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি একটি স্থায়ী সরকারি চাকরির সুযোগ। পদভেদে বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতা আলাদা। উক্ত পদগুলোর জন্য নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।
পদের নাম, সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা
১. স্বাস্থ্য পরিদর্শক (০৮টি, গ্রেড-১১, বেতন: ১২,৫০০-৩০,২৩০/-): স্যানিটারী ইন্সপেক্টরশীপ বিষয়ে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা।
২. রেভিউনিউ সুপারভাইজার (১৫টি, গ্রেড-১৪, বেতন: ১০,২০০-২৪,৬৮০/-): স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারে দক্ষতা।
৩. ওয়ার্ড সচিব (১৬টি, গ্রেড-১৪, বেতন: ১০,২০০-২৪,৬৮০/-): যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
৪. মশক নিয়ন্ত্রণ পরিদর্শক (০৭টি, গ্রেড-১৪, বেতন: ১০,২০০-২৪,৬৮০/-): বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি।
৫. ভেটেরিনারী/জবাইখানা পরিদর্শক (১৮টি, গ্রেড-১৪, বেতন: ১০,২০০-২৪,৬৮০/-): জীববিজ্ঞান/বিজ্ঞানে স্নাতক অথবা বিজ্ঞান বিভাগে এইচএসসি-সহ ২ বছরের ভেটেরিনারী ইনসার্ভিস প্রশিক্ষণ।
৬. পরিচ্ছন্ন পরিদর্শক (২৬টি, গ্রেড-১৪, বেতন: ১০,২০০-২৪,৬৮০/-): যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
৭. ইপিআই সুপারভাইজার (১০টি, গ্রেড-১৬, বেতন: ৯,৩০০-২২,৪৯০/-): ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে এইচএসসি উত্তীর্ণ।
৮. স্প্রেম্যান সুপারভাইজার (৩৪টি, গ্রেড-১৬, বেতন: ৯,৩০০-২২,৪৯০/-): ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে এইচএসসি উত্তীর্ণ।
৯. বাতি পরিদর্শক (১৫টি, গ্রেড-১৬, বেতন: ৯,৩০০-২২,৪৯০/-): ইলেকট্রিক্যালে ট্রেড কোর্স সার্টিফিকেট এবং বি/সি শ্রেণির বৈদ্যুতিক ওয়ার্কস পারমিট।
১০. লেজার কিপার (২৯টি, গ্রেড-১৬, বেতন: ৯,৩০০-২২,৪৯০/-): বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে এইচএসসি উত্তীর্ণ।
আবেদনের বয়সসীমা
১৭ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন পদ্ধতি ও ছবির সাইজ
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের নির্ধারিত স্থানে ৩০০×৩০০ পিক্সেল সাইজের রঙিন ছবি এবং ৩০০×৮০ পিক্সেল সাইজের স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে। প্রার্থীরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অফিসিয়াল ওয়েবসাইট https://dncc.teletalk.com.bd/ এর মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন।
আবেদন ফি ও জমাদান
অনলাইনে আবেদন জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। ফি হিসেবে ১ নম্বর পদের জন্য ১৬৮ টাকা এবং ২ থেকে ১০ নম্বর পদের জন্য ১১২ টাকা (অফেরতযোগ্য) নির্ধারণ করা হয়েছে।
আবেদনের সময়সীমা
অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৮ জুন ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে এবং শেষ হবে ১৭ জুলাই ২০২৬ তারিখ বিকেল ৪টায়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।