পানিসম্পদ মন্ত্রণালয়ে চাকরির সুযোগ, আবেদন চলছে

পানিসম্পদ মন্ত্রণালয়ে চাকরির সুযোগ, আবেদন চলছে
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

পানিসম্পদ মন্ত্রণালয় জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে ১৩তম থেকে ২০তম গ্রেডভুক্ত ৪টি পদে মোট ৩৭ জন কর্মী নিয়োগের কথা জানানো হয়েছে। গত ১২ মে প্রকাশিত এ বিজ্ঞপ্তির আওতায় অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৯ মে সকাল ১০টা থেকে।

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৮ জুন বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

 

১। প্রতিষ্ঠানের নাম: পানিসম্পদ মন্ত্রণালয়

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১০টি

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

আবেদনের যোগ্যতা

  • স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
  • সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে
  • কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে

২। পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২টি

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

আবেদনের যোগ্যতা

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
  • কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে


৩। পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৯টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা

  • উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
  • কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে


৪। পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১৬টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,১০০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ মে ২০২৬ তারিখে)

 

আবেদন করবেন যেভাবে: শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, অভিজ্ঞতা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন। অনলাইনে আবেদন ফরম পূরণ করতে নির্ধারিত লিংকে ক্লিক করুন।

 


সম্পর্কিত নিউজ