{{ news.section.title }}
জুডিশিয়াল সার্ভিস কমিশনে ৯৬৮ পদে বড় নিয়োগ, আবেদন শেষ আগামীকাল
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডের ৮টি পদে মোট ৯৬৮ জন কর্মী নিয়োগ দেবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি ১৩ মে প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন প্রক্রিয়া ১৮ মে সকাল ১০টা থেকে শুরু হয়েছে। আবেদন গ্রহণ চলবে আগামী ৪ জুন বিকেল ৫টা পর্যন্ত।
নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট পদ অনুযায়ী যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়,
১. ক) পদের নাম: সাঁটলিপিকার,
দপ্তর/আদালত: জেলা জজ/অধস্তন আদালত/ট্রাইব্যুনাল,
পদসংখ্যা: ৬২টি,
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩),
১. খ) পদের নাম: স্টেনোগ্রাফার,
দপ্তর/আদালত: চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত/টিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালত,
পদসংখ্যা: ২০টি,
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩),
২. ক) পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর,
দপ্তর/আদালত: জেলা জজ/অধস্তন আদালত/ট্রাইব্যুনাল,
পদসংখ্যা: ১৭৩টি,
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪),
২. খ) পদের নাম: স্টেনোটাইটিস্ট,
দপ্তর/আদালত: চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত/টিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালত,
পদসংখ্যা: ৭৮টি,
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪),
৩. ক) পদের নাম: বেঞ্চ সহকারী,
দপ্তর/আদালত: জেলা জজ/অধস্তন আদালত/ট্রাইব্যুনাল,
পদসংখ্যা: ১১টি,
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫),
৩. খ) পদের নাম: বেঞ্চ সহকারী,
দপ্তর/আদালত: চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত/টিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালত,
পদসংখ্যা: ৬৯টি,
বেতন স্কেল: ৯,৩০০-২২,১০০ টাকা (গ্রেড-১৬),
৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক,
দপ্তর/আদালত: চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত/টিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালত,
পদসংখ্যা: ১২টি,
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬),
৫. ক) পদের নাম: গাড়িচালক,
দপ্তর/আদালত: জেলা জজ/অধস্তন আদালত/ট্রাইব্যুনাল,
পদসংখ্যা: ১২টি,
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬),
৫. খ) পদের নাম: গাড়িচালক,
দপ্তর/আদালত: চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত/টিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালত,
পদসংখ্যা: ৮টি,
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬),
৬. পদের নাম: জারীকারক,
দপ্তর/আদালত: চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত/টিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালত,
পদসংখ্যা: ১৩০টি,
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯),
৭. পদের নাম: অফিস সহায়ক,
দপ্তর/আদালত: চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত/টিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালত,
পদসংখ্যা: ২৯৯টি,
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০),
৮. ক) পদের নাম: নিরাপত্তাপ্রহরী,
দপ্তর/আদালত: জেলা জজ/অধস্তন আদালত/ট্রাইব্যুনাল,
পদসংখ্যা: ২৬টি,
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০),
৮. খ) পদের নাম: নিরাপত্তাপ্রহরী,
দপ্তর/আদালত: চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত/টিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালত,
পদসংখ্যা: ৬৮টি,
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০),
প্রার্থীর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৩২ বছর (১ মে ২০২৬ তারিখ অনুযায়ী)। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আবেদন করবেন যেভাবে-
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন
আবেদনের শেষ সময়: আগামী ৪ জুন ২০২৬, বিকেল ৫টা
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন।