জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ছবির ক্যাপশান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি পদোন্নতি/আপগ্রেডেশনের (স্বপদে পদোন্নয়ন) মাধ্যমে ৫ থেকে ১৬তম গ্রেডভুক্ত মোট ১৩টি পদে ৩১ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি ৩ মার্চ প্রকাশ করা হয়।

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১২ এপ্রিল থেকে, যা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: জাতীয় বিশ্ববিদ্যালয়,

১. পদের নাম: উপরেজিস্ট্রার/সমমান,

আবেদনের যোগ্যতা-

  • ন্যূনতম স্নাতকোত্তর/সমমান ডিগ্রি থাকতে হবে,
  • সহকারী রেজিস্ট্রার/সহকারী রেজিস্ট্রার (কম্পিউটার)/সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক/সহকারী কলেজ পরিদর্শক/সহকারী পরিচালক পদে ৩ বছরের অভিজ্ঞতাসহ ৯ম গ্রেড বা তদূর্ধ্ব পদে ন্যূনতম ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা,
  • ন্যূনতম স্নাতক (সম্মান)/স্নাতক (পাস)/সমমান ডিগ্রি থাকতে হবে,
  • সহকারী রেজিস্ট্রার/সহকারী রেজিস্ট্রার (কম্পিউটার)/সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক/সহকারী কলেজ পরিদর্শক/সহকারী পরিচালক পদে ৪ বছরের অভিজ্ঞতাসহ ৯ম গ্রেড ও তদূর্ধ্ব পদে ন্যূনতম ৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে,

গ্রেড: ৫,

২. পদের নাম: সিনিয়র প্রোগ্রামার,

আবেদনের যোগ্যতা-

  • প্রোগ্রামার পদে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে,
  • ন্যূনতম ৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে,
  • উচ্চতর ডিগ্রিপ্রশিক্ষণ/যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন,

গ্রেড: ৫,

৩. পদের নাম: সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার,

আবেদনের যোগ্যতা-

  • মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে ৫ বছরের অভিজ্ঞতাসহ ন্যূনতম ৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে,
  • নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণে বিশেষভাবে দক্ষতা অত্যাবশ্যক,

গ্রেড: ৫,

৪. পদের নাম: মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার,

আবেদনের যোগ্যতা-

  • সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে ন্যূনতম ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে,
  • কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন,

গ্রেড: ৬,

৫. পদের নাম: সিনিয়র মেডিকেল অফিসার/সিনিয়র মেডিকেল অফিসার (ডেন্টিস্ট্রি),

আবেদনের যোগ্যতা-

  • মেডিকেল অফিসার/মেডিকেল অফিসার (ডেন্টিস্ট্রি) পদে ন্যূনতম ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে,
  • উচ্চতর ডিগ্রি/প্রশিক্ষণ/যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন,

গ্রেড: ৬,

৬. পদের নাম: সহকারী রেজিস্ট্রার/সমমান,

আবেদনের যোগ্যতা-

  • ন্যূনতম স্নাতকোত্তর/সমমান ডিগ্রি থাকতে হবে,
  • সেকশন অফিসার/সমমানের পদে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা,
  • ন্যূনতম স্নাতক (সম্মান)/স্নাতক (পাস)/সমমান ডিগ্রিসহ সেকশন অফিসার/সমমান পদে ৪ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে,

গ্রেড: ৭,

৭. পদের নাম: সহকারী রেজিস্ট্রার (কম্পিউটার),

আবেদনের যোগ্যতা-

  • ন্যূনতম স্নাতকোত্তর/সমমান ডিগ্রি থাকতে হবে,
  • টেকনিক্যাল অফিসার/সমমান পদে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা,
  • ন্যূনতম স্নাতক (সম্মান)/স্নাতক (পাস)/সমমান ডিগ্রিসহ সেকশন অফিসার/সমমান পদে ৪ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে,

গ্রেড: ৭,

৮. পদের নাম: সহকারী প্রোগ্রামার,

আবেদনের যোগ্যতা-

  • সাব টেকনিক্যাল অফিসার পদে ৩ বছরের অভিজ্ঞতাসহ ন্যূনতম ৪ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে,
  • উচ্চতর ডিগ্রি/প্রশিক্ষণ/যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন,

গ্রেড: ৯,

৯. পদের নাম: সেকশন অফিসার,

আবেদনের যোগ্যতা-

  • স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিসহ প্রশাসনিক কর্মকর্তা/সমমান পদে ন্যূনতম ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা,
  • ন্যূনতম স্নাতকোত্তর/সমমান ডিগ্রিসহ উচ্চমান সহকারী/সমমান পদে ন্যূনতম ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা, ন্যূনতম স্নাতক (সম্মান)/স্নাতক (পাস)/সমমান ডিগ্রিসহ উচ্চমান সহকারী/সমমান পদে ন্যূনতম ৪ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে,

গ্রেড: ৯,

১০. পদের নাম: টেকনিক্যাল অফিসার,

আবেদনের যোগ্যতা-

  • সাব টেকনিক্যাল অফিসার পদে ৩ বছরের অভিজ্ঞতাসহ ন্যূনতম ৪ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে,
  • উচ্চতর ডিগ্রি/প্রশিক্ষণ/যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন,

গ্রেড: ৯,

১১. পদের নাম: সিনিয়র ক্যাটালগার,

আবেদনের যোগ্যতা-

  • ক্যাটালগার/গ্রন্থাগার সহকারী পদে ৩ বছরের অভিজ্ঞতাসহ ন্যূনতম ৪ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে,
  • ২য় শ্রেণির মাস্টার্স ডিগ্রি থাকতে হবে,

গ্রেড: ১০,

১২. পদের নাম: উচ্চমান সহকারী,

আবেদনের যোগ্যতা-

  •  ন্যূনতম স্নাতক ডিগ্রিসহ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক/নিম্নমান সহকারী পদে ন্যূনতম ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা,
  • ন্যূনতম এইচএসসি পাসসহ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক/নিম্নমান সহকারী পদে ন্যূনতম ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে,
  • উচ্চতর ডিগ্রি/প্রশিক্ষণ/যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন,

গ্রেড: ১৩,

১৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক,

আবেদনের যোগ্যতা-

  • এইচএসসি/সমমান ডিগ্রি থাকতে হবে,
  • অফিস সহায়ক পদে ন্যূনতম ৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে,
  • কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ন্যূনতম ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে,

গ্রেড: ১৬,

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত লিংকে ক্লিক করে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনপত্র জমা দেওয়ার নিয়ম:
অনলাইন আবেদন ফরম পূরণ শেষে প্রিন্ট কপি এবং প্রয়োজনীয় সকল সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করে ১ সেট আবেদনপত্র বিভাগীয় প্রধান/দপ্তরপ্রধানের মাধ্যমে রেজিস্ট্রার বরাবর জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়:
আগামী ১৫ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

আপনার ব্রাউজার PDF প্রদর্শন সমর্থন করে না।

PDF দেখুন

সম্পর্কিত নিউজ