মন্ত্রিপরিষদ বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

মন্ত্রিপরিষদ বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
ছবির ক্যাপশান, মন্ত্রিপরিষদ বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রতিষ্ঠানটি মন্ত্রিপরিষদ বিভাগসহ অধীনস্থ তোশাখানা ইউনিট ও তোশাখানা জাদুঘরে ১৩ থেকে ২০তম গ্রেডে ১৮টি পদে মোট ৭৫ জন কর্মী নিয়োগের লক্ষ্যে ২১ এপ্রিল এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আবেদন গ্রহণ ২৯ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২৮ মে বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ আগামী ২৮ মে তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মন্ত্রিপরিষদ বিভাগ,

১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর,

পদসংখ্যা: ৫টি,

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩),

২. পদের নাম: কম্পিউটার অপারেটর,

পদসংখ্যা: ৫টি,

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩),

৩. পদের নাম: ক্যাটালগার,

পদসংখ্যা: ১টি,

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩),

৪. পদের নাম: ক্যাশিয়ার,

পদসংখ্যা: ১টি,

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪),

৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক,

পদসংখ্যা: ২০টি,

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬),

৬. পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর,

পদসংখ্যা: ২টি,

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬),

৭. পদের নাম: অফিস সহায়ক,

পদসংখ্যা: ২৪টি,

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০),

তোশাখানা ইউনিট, তোশাখানা জাদুঘর-

৮. পদের নাম: মডেলার,

পদসংখ্যা: ১টি,

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬),

৯. পদের নাম: স্টোর কিপার,

পদসংখ্যা: ১টি,

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬),

১০. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক,

পদসংখ্যা: ২টি,

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬),

১১. পদের নাম: গ্যালারি অ্যাটেনডেন্ট,

পদসংখ্যা: ৪টি,

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬),

১২. পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর,

পদসংখ্যা: ১টি,

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬),

১৩. পদের নাম: ইলেক্ট্রিশিয়ান,

পদসংখ্যা: ১টি,

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬),

১৪. পদের নাম: রিসিপশনিস্ট,

পদসংখ্যা: ১টি,

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬),

১৫. পদের নাম: প্রকাশনা সহকারী,

পদসংখ্যা: ১টি,

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬),

১৬. পদের নাম: নিরাপত্তাপ্রহরী,

পদসংখ্যা: ১টি,

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০),

১৭. পদের নাম: অফিস সহায়ক,

পদসংখ্যা: ৩টি,

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০),

১৮. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী,

পদসংখ্যা: ১টি,

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০),

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ এপ্রিল ২০২৬ তারিখে)। তবে ১ ও ৫ নম্বর পদে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য,

আবেদন করবেন যেভাবে-

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন,

আবেদন ফি-

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সেবা মাশুলসহ আবেদন ফি হিসেবে ১ থেকে ৬ এবং ৮ থেকে ১৫ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৭ ও ১৬ থেকে ১৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা প্রদান করতে হবে। অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীদের জন্য নির্ধারিত ফি ৫৬ টাকা। অনলাইনে আবেদনপত্র পূরণের পর সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে খুদে বার্তার মাধ্যমে এই ফি জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: আগামী ২৮ মে ২০২৬, বিকেল ৫টা,

সম্পর্কিত নিউজ