যুব উন্নয়ন অধিদপ্তরে বড় নিয়োগ, আবেদন চলছে

যুব উন্নয়ন অধিদপ্তরে বড় নিয়োগ, আবেদন চলছে
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। ১১তম গ্রেডভুক্ত ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদে মোট ২৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে গত ১৭ মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগ্রহী প্রার্থীদের জন্য অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে ২৪ মে সকাল ৯টা থেকে, যা চলবে ২৩ জুন বিকেল ৪টা পর্যন্ত। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,

পদসংখ্যা: ২৪২টি,

 

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী),

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১),

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন,

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (২৩ জুন ২০২৬ তারিখে),

 

আবেদনের যোগ্যতা-

  • স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে,
  • স্নাতকে দ্বিতীয় শ্রেণিতে পাস হতে হবে,


আবেদনের পদ্ধতি:

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

 

আবেদন ফি:

আবেদনকারীকে টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে সার্ভিস চার্জসহ মোট ১৬৮ টাকা আবেদন ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণের পর অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।

 

আবেদনের শেষ সময়:

আবেদন গ্রহণ চলবে আগামী ২৩ জুন ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।


সম্পর্কিত নিউজ