মেঘনা গ্রুপে ম্যানেজার পদে নিয়োগ

মেঘনা গ্রুপে ম্যানেজার পদে নিয়োগ
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে ইতোমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ১৭ জুন পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ১০ জুন থেকে এবং আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগ করবেন।

প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
পদের নাম: ম্যানেজার
বিভাগ: অ্যানোডাইজেশন ও ইডি কোটিং, অ্যালুমিনিয়াম প্ল্যান্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়


শিক্ষাগত যোগ্যতা: রসায়নে বিএসসি/কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা
অন্যান্য যোগ্যতা: ধাতু ও অ্যালুমিনিয়াম উৎপাদনে দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ১৫ বছর

 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই

 

কর্মস্থল: কুমিল্লা
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

 

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৭ জুন ২০২৬


সম্পর্কিত নিউজ