জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আড়ং

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আড়ং
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘লিফট অপারেটর’ পদে কর্মী নিয়োগ দেবে। গত ১০ জুন প্রকাশিত এ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় আবেদন গ্রহণ শুরু হয়েছে একই দিন থেকে, যা চলবে ২০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আড়ং

পদের নাম: লিফট অপারেটর  

পদসংখ্যা: নির্ধারিত নয়  

 

চাকরির ধরন: পূর্ণকালীন

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা, উৎসব বোনাস, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা

 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল: ঢাকা  

কর্মক্ষেত্র: অফিসে  

 

আবেদনের যোগ্যতা-

  • এসএসসি পাস হতে হবে  
  • সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে
  • ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে

আবেদন করবেন যেভাবে-

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন  

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ জুন ২০২৬ 


সম্পর্কিত নিউজ