{{ news.section.title }}
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রিমিয়ার ব্যাংক পিএলসি
প্রিমিয়ার ব্যাংক পিএলসি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক এই ব্যাংকটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেবে।
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ১৩ এপ্রিল থেকে, যা চলবে আগামী ০৪ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাও পাবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রিমিয়ার ব্যাংক পিএলসি
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
বিভাগ: সিভিল/ইলেকট্রিক্যাল/অটোমোবাইল/মেকানিক্যাল (জেও টু এসইও)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/সিভিল ইঞ্জিনিয়ারিং/অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি
অন্যান্য যোগ্যতা: অটোক্যাড/প্রকৌশল সম্পর্কিত সফটওয়্যারে পারদর্শিতা/কম্পিউটারে ভালো দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৪২ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৪ মে ২০২৬