আকিজ টোব্যাকো কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আকিজ টোব্যাকো কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ টোব্যাকো কোম্পানি লিমিটেড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি হিসাবরক্ষক (ডিপো) পদে জনবল নিয়োগ দেবে।

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ২৯ এপ্রিল থেকে, যা চলবে আগামী ০৫ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন।

 

প্রতিষ্ঠানের নাম: আকিজ টোব্যাকো কোম্পানি লিমিটেড
পদের নাম: হিসাবরক্ষক (ডিপো)
পদসংখ্যা: নির্ধারিত নয়

 

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ও সফটওয়্যার ব্যবহারে দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই

 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

 

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: ১৯,০০০-২০,০০০ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, মোবাইল বান্ডেল, চিকিৎসাসেবা সুবিধা, সন্তানের জন্য শিক্ষা সহায়তা সুবিধা, আবাসন সুবিধা (হিসাবরক্ষক), টিএ/ডিএ (এরিয়া ইনচার্জ), মোটর সাইকেল জ্বালানি ও মেরামত বিল (এরিয়া ইনচার্জ)।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১২ মে ২০২৬


সম্পর্কিত নিউজ