যমুনা গ্রুপে চাকরির সুযোগ, জনবল নিয়োগ শুরু

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, জনবল নিয়োগ শুরু

দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিলার সেলস বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম)’ পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। গত ৬ জুন প্রকাশিত এ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় আবেদন গ্রহণও শুরু হয়েছে একই দিন থেকে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৩০ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম)

বিভাগ: ডিলার সেলস

পদসংখ্যা: নির্ধারিত নয়  

 

চাকরির ধরন: পূর্ণকালীন

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন

 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন  

প্রার্থীর বয়স: ন্যূনতম ৩৫ বছর হতে হবে  

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে  

কর্মক্ষেত্র: অফিসে

 

আবেদনের যোগ্যতা-

  • মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে
  • স্টক মুভমেন্ট, ডিলার শোরুম, বিক্রয় ত্বরান্বিত ও মাঠ পর্যায়ের কৌশল তৈরি ও বাস্তবায়নে দক্ষতা থাকতে হবে
  • ন্যূনতম ৮ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে

আবেদন যেভাবে-

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন  

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ জুন ২০২৬ 


সম্পর্কিত নিউজ