{{ news.section.title }}
প্রোডাক্ট ম্যানেজমেন্টে জনবল নিচ্ছে বিকাশ লিমিটেড
বিকাশ লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোবাইলভিত্তিক আর্থিক সেবা প্রদানকারী এই প্রতিষ্ঠানটি প্রোডাক্ট ম্যানেজমেন্ট, মার্চেন্ট প্রোডাক্টস এবং প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি বিভাগে ম্যানেজার/ডিজিএম পদে জনবল নিয়োগ দেবে।
বুধবার (২৯ এপ্রিল) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ১০ মে পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা উপভোগ করবেন।
প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড
পদের নাম: ম্যানেজার/ডিজিএম
বিভাগ: প্রোডাক্ট ম্যানেজমেন্ট, মার্চেন্ট প্রোডাক্টস, প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: সফটওয়্যার প্রোডাক্ট ম্যানেজমেন্টে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৭ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১০ মে ২০২৬