{{ news.section.title }}
বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১০ থেকে ১৪তম গ্রেডে ৪টি পদে মোট ৪৪ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। ১০ জুন প্রকাশিত এ বিজ্ঞপ্তির আবেদন ২৮ জুন সকাল ১০টা থেকে শুরু হয়ে ২৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন
১. পদের নাম: উপজেলা ব্যবস্থাপক
পদসংখ্যা: ১০টি
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
আবেদনের যোগ্যতা-
- দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে
- কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে
২. পদের নাম: মাঠ কর্মকর্তা
পদসংখ্যা: ২৫টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
আবেদনের যোগ্যতা-
- উচ্চ মাধ্যমিক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
- কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে
৩. পদের নাম: অফিস সহকারী-কাম-ডাটা-এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ৭টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
আবেদনের যোগ্যতা-
- উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে
- ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দক্ষতা নিরুপণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
৪. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ১০,২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৪)
আবেদনের যোগ্যতা-
- ন্যূনতম ৮ম শ্রেণি পাস হতে হবে
- বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে
প্রার্থীর বয়স: ৩৫ বছর (১ জুন ২০২৬ তারিখে)
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদ্ন করতে পারবেন
কর্মস্থল: ঢাকা
আবেদন করবেন যেভাবে-
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন
আবেদনের শেষ সময়: আগামী ২৭ জুলাই ২০২৬, বিকেল ৫টা