{{ news.section.title }}
নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড
আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি স্টোর অফিসার (ফ্যাক্টরি) পদে জেলা পর্যায়ে জনবল নিয়োগ দেবে।
গত ২৮ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ৪ মে পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, মিনিট ও ইন্টারনেট বান্ডেল, চিকিৎসা সুবিধা, সন্তানের শিক্ষা সহায়তা এবং কর্মীদের জন্য একক আবাসন সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড
পদের নাম: স্টোর অফিসার (ফ্যাক্টরি)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ম্যানেজমেন্টে এমবিএস
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ও সফটওয়্যার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, লালমনিরহাট, নেত্রকোনা, নীলফামারী, পাবনা, রংপুর
বেতন: ১৮,০০০ থেকে ২০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, মিনিট ও ইন্টারনেট বান্ডেল, চিকিৎসা সেবা সুবিধা, সন্তানের জন্য শিক্ষা সহায়তা সুবিধা, শুধু কর্মীর জন্য একক আবাসন সুবিধা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ০৪ মে ২০২৬