অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার নিয়োগ দিচ্ছে ইউনাইটেড ফাইন্যান্স

অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার নিয়োগ দিচ্ছে ইউনাইটেড ফাইন্যান্স
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

দেশের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের এসএমই অ্যান্ড ইমার্জিং করপোরেট বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ১১ জুন। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১১ জুলাইয়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড

বিভাগের নাম: এসএমই অ্যান্ড ইমার্জিং করপোরেট

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: পূর্ণকালীন

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে

 

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স: ২১-৪৫ বছরের মধ্যে হতে হবে

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে


আবেদনের যোগ্যতা-

  • স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে
  • ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন)  


আবেদন করবেন যেভাবে-

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন  

আবেদনের শেষ তারিখ: আগামী ১১ জুলাই ২০২৬  


সম্পর্কিত নিউজ