{{ news.section.title }}
অফিসার পদে জনবল নিয়োগ দেবে ব্র্যাক
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক। সংস্থাটির অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স, কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে ‘অফিসার’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে।
এ লক্ষ্যে ২২ জুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং একই দিন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক,
বিভাগের নাম: অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স, কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট,
পদের নাম: অফিসার,
পদসংখ্যা: নির্ধারিত নয়,
চাকরির ধরন: পূর্ণকালীন,
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে,
অন্যান্য সুযোগ-সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন,
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন,
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়,
কর্মস্থল: ঢাকা,
আবেদনের যোগ্যতা-
- বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে,
- ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে,
আবেদন করবেন যেভাবে-
আগ্রহী প্রার্থীরা লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন,
আবেদনের শেষ তারিখ: আগামী ২ জুলাই ২০২৬,