ইবনে সিনা ট্রাস্টে সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগ, আবেদন অনলাইনে

ইবনে সিনা ট্রাস্টে সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগ, আবেদন অনলাইনে
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Sourav Debnath

ইবনে সিনা ট্রাস্টে সিনিয়র স্টাফ নার্স (পুরুষ) পদে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। ১৭ জুন ২০২৫ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে ৩০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।

নিয়োগসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:

প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ট্রাস্ট

পদের নাম: সিনিয়র স্টাফ নার্স (পুরুষ)

শিক্ষাগত যোগ্যতা:

নার্সিংয়ে বিএসসি অথবা

নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারিতে ডিপ্লোমা


অন্যান্য যোগ্যতা:

বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল থেকে বৈধ নিবন্ধন

ইংরেজিতে যোগাযোগে দক্ষতা

কম্পিউটার ব্যবহারে পারদর্শিতা


অভিজ্ঞতা: না থাকলেও চলবে, তবে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষ

বয়সসীমা: ২১ থেকে ৩০ বছর

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

বেতন ও সুবিধা: আলোচনা সাপেক্ষে, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদনের মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ১৭ জুন ২০২৫

আবেদনের শেষ তারিখ: ৩০ জুন ২০২৫

আবেদনের লিংক ও বিস্তারিত: www.ibnsinatrust.com

ইবনে সিনা ট্রাস্টে ক্যারিয়ার গড়ার এই সুযোগ পেতে হলে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করুন।

সম্পর্কিত নিউজ