{{ news.section.title }}
বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ২৩ পদে ১৬৬ জন বেসামরিক কর্মী নিয়োগ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৩টি ভিন্ন বেসামরিক পদে মোট ১৬৬ জন নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৪ থেকে ২০তম গ্রেডভুক্ত এই পদগুলোতে আবেদন শুরু হয়েছে ৪ জুলাই থেকে, যা চলবে আগামী ১৩ জুলাই ২০২৫ পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদসমূহ ও যোগ্যতা (সংক্ষিপ্ত বিবরণ):
ইমাম: ফাজিল পাস, ২ বছরের অভিজ্ঞতা।
সহকারী লাইব্রেরিয়ান: এইচএসসি পাস।
অফিস সহকারী: এসএসসি পাস, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত।
ড্রাইভার: এসএসসি পাস, বৈধ ড্রাইভিং লাইসেন্স ও ৫ বছরের অভিজ্ঞতা।
কম্পিউটার টেকনিশিয়ান: ডিপ্লোমা/ট্রেড কোর্স।
মিডওয়াইফ (মহিলা): মিডওয়াইফারি সার্টিফিকেটসহ এসএসসি।
কেয়ারটেকার, সহকারী স্টোর কিপার, সহকারী ভবন ড্রাফটসম্যান, ইলেকট্রিশিয়ান, টেইলার, কুক, লস্কর, আয়া, বাবুর্চি, অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মীসহ আরও বহু পদে নিয়োগ রয়েছে।
বেতন স্কেল:
নিয়োগপ্রাপ্তরা ১৪তম গ্রেড (১০,২০০ টাকা) থেকে শুরু করে ২০তম গ্রেড (৮,২৫০ টাকা) পর্যন্ত বিভিন্ন বেতনে নিয়োগ পাবেন।
বয়সসীমা:
প্রার্থীর বয়স ১৩ জুলাই ২০২৫ তারিখে ন্যূনতম ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত আবেদনপত্র, পদভেদে যোগ্যতা ও নির্দেশিকা বিজিবি’র অফিসিয়াল নিয়োগ পোর্টালে পাওয়া যাবে।
গুরুত্বপূর্ণ তথ্য:
মোট পদ: ২৩টি
মোট নিয়োগসংখ্যা: ১৬৬ জন
আবেদন শুরুর তারিখ: ৪ জুলাই ২০২৫
শেষ তারিখ: ১৩ জুলাই ২০২৫