প্রভিডেন্ট ফান্ডসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরির সুযোগ

প্রভিডেন্ট ফান্ডসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরির সুযোগ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Muhammad Qutayba

বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সাইকোলজিস্ট পদে একজনকে নিয়োগ দেবে।

আবেদনের সুযোগ আজ ২৪ সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু হয়েছে এবং চলবে আগামী ০৪ অক্টোবর ২০২৫ পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের তথ্য

প্রতিষ্ঠানের নাম: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ

পদের নাম: সাইকোলজিস্ট

পদসংখ্যা: ০১ জন

শিক্ষাগত যোগ্যতা: ক্লিনিক্যাল/ কাউন্সেলিং/ সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি ও পেশাদার প্রশিক্ষণ

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২ বছর

কর্মস্থল: উখিয়া, কক্সবাজার

বেতন: মাসিক ৪৫,০০০ টাকা


অন্যান্য সুবিধা: 

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল, চিকিৎসা ভাতা, সাপ্তাহিক ২ দিন ছুটি, গ্র্যাচুইটি, বিমা, প্রভিডেন্ট ফান্ড ও বছরে একটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধা পাবেন।

বিস্তারিত তথ্য ও আবেদন করতে ভিজিট করুন: ওয়ার্ল্ড ভিশন অফিসিয়াল ওয়েবসাইট অথবা বিডিজবস।

সম্পর্কিত নিউজ