রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি

রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। সংস্থাটি ‘স্পেশালিস্ট, কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি’ পদে কর্মী নিতে ৩ ফেব্রুয়ারি এই বিজ্ঞপ্তি দেয়। একই দিন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়, যা চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ;

পদের নাম: স্পেশালিস্ট, কমিউনিটি অ্যানগেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি;

পদসংখ্যা: ১টি;

চাকরির ধরন: চুক্তিভিত্তিক;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারণ করা হবে;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

কর্মক্ষেত্র: অফিসে

 

আবেদনের যোগ্যতা -

  • স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
  • সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে;
  • ন্যূনতম ৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে

আবেদন যেভাবে -

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সম্পর্কিত নিউজ