ভাইভা দিয়েই চাকরি আকিজ গ্রুপে নিয়োগ

ভাইভা দিয়েই চাকরি আকিজ গ্রুপে নিয়োগ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রতিষ্ঠানটি ‘হিসাবরক্ষক (অস্থায়ী)’ পদে মোট ৬০ জন কর্মী নিতে ২৯ জানুয়ারি এই বিজ্ঞপ্তি দেয়। এ নিয়োগ সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৮ ফেব্রুয়ারি নির্ধারিত ঠিকানায় উপস্থিত থেকে ভাইভায় অংশ নিতে হবে।

প্রতিষ্ঠানের নাম: আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড

পদের নাম: হিসাবরক্ষক (অস্থায়ী)

পদসংখ্যা: ৬০টি

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

বেতন: ১৪,০০০-১৫,০০০ টাকা

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল: বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, লালমনিরহাট, নেত্রকোনা, পাবনা, রংপুর

কর্মক্ষেত্র: অফিসে

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

আবেদনের যোগ্যতা -

  •  এইচএসসি পাস হতে হবে;
  •  কম্পিউটার অফিসে (ওয়ার্ড, এক্সেল) দক্ষতা থাকতে হবে

মৌখিক পরীক্ষার স্থান -

আগ্রহী প্রার্থীদের ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, ফোন নম্বরসহ পূর্ণ জীবনবৃত্তান্ত (সিভি), জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্রের ফটোকপিসহ উল্লিখিত তারিখ ও সময় অনুযায়ী আকিজ গেট, মন্থনা, পাগলাপীর, রংপুর- এ উপস্থিত থাকতে হবে।

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০টা থেকে

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সম্পর্কিত নিউজ