১৩,৫৯৯ প্রশাসনিক শূন্যপদে আবেদন, দেখে নিন যেভাবে করতে হবে

১৩,৫৯৯ প্রশাসনিক শূন্যপদে আবেদন, দেখে নিন যেভাবে করতে হবে
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সুপারসহ বিভিন্ন প্রশাসনিক পদে বিশাল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬’-এর মাধ্যমে মোট ১৩ হাজার ৫৯৯টি শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে এ নিয়োগের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

এনটিআরসিএর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি জমা দেওয়া যাবে পরবর্তী দিন অর্থাৎ ২০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বিভাগভিত্তিক শূন্যপদের হিসাব

এনটিআরসিএর তথ্য অনুযায়ী, তিনটি প্রধান বিভাগে এই নিয়োগ সম্পন্ন হবে-

১. মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন স্কুল ও কলেজ
এই বিভাগে মোট শূন্যপদ রয়েছে ১০,২৭৮টি। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে ৩,৯২৩টি এবং সহকারী প্রধান শিক্ষক পদে ৩,৮৭২টি শূন্যপদ রয়েছে। পাশাপাশি স্নাতক (পাস) ও উচ্চমাধ্যমিক কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদেও বড় সংখ্যক নিয়োগ দেওয়া হবে।

২. মাদরাসা শিক্ষা অধিদপ্তর
কামিল, ফাজিল, আলিম ও দাখিল মাদরাসায় অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও সুপারসহ মোট ৩,১৩১টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।

৩. কারিগরি শিক্ষা অধিদপ্তর
ব্যবসায় ব্যবস্থাপনা ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ ও সুপারসহ মোট ১৯০টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

আবেদন করার পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন লিংক: http://ngi.teletalk.com.bd

নিয়োগসংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা ও বিজ্ঞপ্তি এনটিআরসিএর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
অফিসিয়াল ওয়েবসাইট: https://ntrca.gov.bd

পুনর্নির্ধারিত সময়সূচি ও নতুন নীতিমালা

এনটিআরসিএর পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) তাসনিম জেবিন বিনতে শেখ জানান, গত ২ ফেব্রুয়ারি প্রকাশিত ‘জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬’ অনুযায়ী অনলাইন প্ল্যাটফর্ম হালনাগাদের প্রয়োজন হওয়ায় আবেদনসূচি পুনর্নির্ধারণ করা হয়। নতুন নীতিমালার আলোকে এবারের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।


সম্পর্কিত নিউজ