ঢাকা ব্যাংকে চাকরি অফিসার পদে নিয়োগ

ঢাকা ব্যাংকে চাকরি অফিসার পদে নিয়োগ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ‘রিস্ক ম্যানেজমেন্ট অফিসার’ পদে কর্মকর্তা নিয়োগের লক্ষ্যে ৭ ফেব্রুয়ারি এ বিজ্ঞপ্তি প্রকাশ করে। আবেদন প্রক্রিয়া ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা ব্যাংক পিএলসি

পদের নাম: রিস্ক ম্যানেজমেন্ট অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: পূর্ণকালীন

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

কর্মক্ষেত্র: অফিসে

আবেদনের যোগ্যতা - 

  • যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে
  • আরএমডি/বাসেল/ক্রেডিট অথবা ট্রেজারিতে দক্ষতা থাকতে হবে
  • ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।


আবেদন যেভাবে - আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন 

আবেদনের শেষ তারিখ: আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৬


সম্পর্কিত নিউজ