টেলিক্যাশে নিয়োগ, সিভি পাঠিয়ে আবেদন

টেলিক্যাশে নিয়োগ, সিভি পাঠিয়ে আবেদন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সাউথইস্ট ব্যাংকের মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিক্যাশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘চিফ এক্সিকিউটিভ অফিসার’ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীদের সিভি পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত ঠিকানায় সিভি পাঠিয়ে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: টেলিক্যাশ (সাউথইস্ট ব্যাংক পিএলসি)

পদের নাম: চিফ এক্সিকিউটিভ অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন

চাকরির ধরন: পূর্ণকালীন

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

আবেদনের যোগ্যতা -

এমবিএ/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে

ন্যূনতম ১৫ বছর ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

আগ্রহী প্রার্থীরা executive.recruitment@southeastbank.com.bd ঠিকানায় সিভি পাঠিয়ে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬


সম্পর্কিত নিউজ