{{ news.section.title }}
বেপজা নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করুন ১৮ ক্যাটাগরিতে
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করেছে। কর্তৃপক্ষের নির্দেশনায় ০৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিজ্ঞপ্তিটি জারি করা হয় এবং ০৬ ফেব্রুয়ারি ২০২৬ প্রকাশিত হয়।
এই বিজ্ঞপ্তির মাধ্যমে বেপজা ১৮টি জব ক্যাটাগরিতে মোট ৯৯ জন যোগ্য ও অভিজ্ঞ নারী ও পুরুষকে স্থায়ী সরকারি পদে নিয়োগ দেবে।
নিয়োগকারী সংস্থা
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (BEPZA)
চাকরির ধরন
স্থায়ী সরকারি চাকরি
জব ক্যাটাগরি
১৮টি
মোট পদসংখ্যা
৯৯ জন
বেতন স্কেল
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী
বেতন গ্রেড: ৯ম, ১০ম, ১১তম, ১৩তম, ১৪তম, ১৬তম ও ২০তম
মাসিক বেতন: ৮,২৫০/- টাকা থেকে ৫৩,০৬০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা
অষ্টম শ্রেণি পাস, এসএসসি পাস, এইচএসসি পাস ও স্নাতক পাস
(পদভেদে যোগ্যতা ভিন্ন)
অভিজ্ঞতা
নতুন ও অভিজ্ঞ-উভয় প্রার্থীর জন্য আবেদনযোগ্য
(পদ অনুযায়ী অভিজ্ঞতার শর্ত প্রযোজ্য)
লিঙ্গ
নারী ও পুরুষ
বয়সসীমা
০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বয়স হতে হবে
ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর
জেলা
সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে। প্রার্থীদের শিক্ষাগত সনদের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন পাসপোর্ট সাইজ ছবি ও স্বাক্ষরের স্ক্যান কপি দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন ফি
পদভেদে আবেদন ফি-
৫৬/- টাকা
১১২/- টাকা
১৬৮/- টাকা
২২৩/- টাকা
(টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস করে পরিশোধযোগ্য)
বিশেষ দ্রষ্টব্য:
শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের জন্য সকল পদের আবেদন ফি ৫৬/- টাকা।
ফি জমাদানের সময়
অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০:০০টা
আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ৫:০০টা
সরাসরি আবেদন করতে এখানে ক্লিক করুন
কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট: https://bepza.gov.bd/