{{ news.section.title }}
জোন ইনচার্জ নিয়োগ দেবে বম্বে সুইটস
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘জোন ইনচার্জ (জেডআই)’ পদে কর্মী নিয়োগে ৩ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তিটি প্রকাশ করে। আবেদন প্রক্রিয়া ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং চলবে ৫ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড
পদের নাম: জোন ইনচার্জ (জেডআই)
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: ২০-৩৬ বছরের মধ্যে হতে হবে
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
আবেদনের যোগ্যতা -
মার্কেটিংয়ে স্নাতক অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে
ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন যেভাবে -
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন
আবেদনের শেষ তারিখ: আগামী ৫ মার্চ ২০২৬