ইয়ামাহায় চাকরি, সপ্তাহে ২ দিন ছুটি

ইয়ামাহায় চাকরি, সপ্তাহে ২ দিন ছুটি
ছবির ক্যাপশান, ইয়ামাহায় চাকরি, সপ্তাহে ২ দিন ছুটি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

এসিআই মোটরস লিমিটেড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইয়ামাহা বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/প্রোডাক্ট এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দিতে ৫ ফেব্রুয়ারি এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৫ ফেব্রুয়ারি থেকেই এবং চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস লিমিটেড

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/প্রোডাক্ট এক্সিকিউটিভ

বিভাগ: ইয়ামাহা

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: পূর্ণকালীন

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সাপ্তাহিক ছুটি ২ দিন, দুপুরের খাবারের সুবিধা, লভ্যাংশ বোনাস, বার্ষিক বেতন বৃদ্ধি, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস বছরে ২টি, টিএ বিল, মোবাইল বিল, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীরা বয়স: ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে

কর্মস্থল: ঢাকা

কর্মক্ষেত্র: অফিসে

আবেদনের যোগ্যতা -

  • মার্কেটিংয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে
  • অটোমোবাইল বিষয়ে দক্ষতা থাকতে হবে
  • ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে ।

আবেদন যেভাবে -

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন

আবেদনের শেষ তারিখ: আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬


সম্পর্কিত নিউজ