{{ news.section.title }}
মাসে ১০ হাজার ভাতাসহ পরিকল্পনা মন্ত্রণালয়ে ইন্টার্নশিপ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে তিন মাসের একটি ইন্টার্নশিপ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ কর্মসূচির আওতায় মোট ১০ জন ইন্টার্ন নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট বিভাগের প্রশাসন–৩ শাখা থেকে জারি করা বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
ইন্টার্নশিপের মেয়াদ: ৩ মাস
ইন্টার্নের সংখ্যা: ১০
আবেদনের জন্য প্রার্থীদের পরিসংখ্যান, গণিত, ফিন্যান্স, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, অর্থনীতি, সমাজবিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংসহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়া যেসব শিক্ষার্থী ইতোমধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন, তারাও আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সর্বোচ্চ দুই বছরের মধ্যে আবেদন করতে হবে। একজন প্রার্থী ইন্টার্নশিপ নীতিমালা অনুযায়ী জীবনে একবারই সরকারি ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।
ইন্টার্নশিপের সুবিধা: মাসিক ভাতা ও ইন্টার্ন সনদ প্রদান করা হবে।
ভাতা: মাসিক ১০ হাজার টাকা।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের [https://tinyurl.com/internship-sid] লিংক থেকে আবেদন ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে।
পূরণকৃত ফরম সংযুক্ত করে admin3@sid.gov.bd ই–মেইলের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
১৫ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ৫টা।