{{ news.section.title }}
খুলনায় জেলা প্রশাসকের কার্যালয়ে বড় নিয়োগ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
খুলনা জেলা প্রশাসকের কার্যালয় জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। খুলনা জেলার রাজস্ব প্রশাসনের আওতাভুক্ত এ নিয়োগে ১৬তম গ্রেডের দুইটি পদে মোট ২৮ জন কর্মী নেওয়া হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি গত ৩ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়।
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে এবং চলবে ২৮ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা
১. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১৯টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা -
অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-সহ উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে
কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
২. পদের নাম: মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী
পদসংখ্যা: ৯টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা -
অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-সহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে
কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছর (৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে)
আবেদন যেভাবে -
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন
আবেদন ফি -
টেলিটকের সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ সাধারণ প্রার্থীদের ১১২ টাকা এবং অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ৫টা