{{ news.section.title }}
এবি ব্যাংক নিচ্ছে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
এবি ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক এই ব্যাংকটি ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)’ পদে নিয়োগ দেবে। বিজ্ঞপ্তিটি ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হয় এবং একই দিন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: এবি ব্যাংক পিএলসি
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
কর্মক্ষেত্র: অফিসে
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
আবেদনের যোগ্যতা -
যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে
সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে।
আবেদন যেভাবে -
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন ।
আবেদনের শেষ তারিখ: আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬