মিডল্যান্ড ব্যাংকে রিলেশনশিপ অফিসার নিয়োগ

মিডল্যান্ড ব্যাংকে রিলেশনশিপ অফিসার নিয়োগ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি রিলেশনশিপ অফিসার/রিলেশনশিপ ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দিতে ৮ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং চলবে ৮ মার্চ পর্যন্ত

আগ্রহী প্রার্থীরা আগামী ৮ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মিডল্যান্ড ব্যাংক লিমিটেড

পদের নাম: রিলেশনশিপ অফিসার/রিলেশনশিপ ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: পূর্ণকালীন

বেতন: ৪০,০০০-৮০,০০০

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

আবেদনের যোগ্যতা -

স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে

শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়

ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন যেভাবে -

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন 

আবেদনের শেষ তারিখ: আগামী ৮ মার্চ ২০২৬


সম্পর্কিত নিউজ