{{ news.section.title }}
মৎস্য অধিদপ্তরে ৭ ক্যাটাগরিতে, ২৮৪ জনের বিশাল নিয়োগ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
মৎস্য অধিদপ্তর ২০২৬ সালের জন্য বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কর্তৃপক্ষের আদেশে ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সাতটি পদে মোট ২৮৪ জন নারী ও পুরুষ জনবল নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তরা ১৬ ও ২০তম বেতন গ্রেডে বেতনসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাবেন।
নিয়োগকারী সংস্থা - মৎস্য অধিদপ্তর
সংস্থার ধরন - সরকারি
চাকরির ধরন - সরকারি চাকরি
ক্যাটাগরি - ৭টি
মোট পদ - ২৮৪ জন
শিক্ষাগত যোগ্যতা - অষ্টম শ্রেণি পাস, এসএসসি পাস, এইচএসসি পাস, স্নাতক বা সমমান (পদভেদে)
লিঙ্গ - নারী ও পুরুষ
বয়সসীমা - ১৮ থেকে ৩২ বছর (১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী)
বেতন গ্রেড - ৮,২৫০ টাকা থেকে ২২,৪৯০ টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)
আবেদনের পদ্ধতি - অনলাইন
আবেদন শুরুর তারিখ - ১৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০টা
আবেদনের শেষ তারিখ - ১৫ মার্চ ২০২৬ বিকেল ৫টা
আগ্রহী প্রার্থীদের মৎস্য অধিদপ্তরের নির্ধারিত টেলিটক ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষাগত সনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজ ছবি ও স্বাক্ষরের ছবি সংযুক্ত করে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ফি -
সাধারণ প্রার্থীদের জন্য ৫০ টাকা + টেলিটক সার্ভিস চার্জ ৬ টাকা (মোট ৫৬ টাকা) অথবা ১০০ টাকা + সার্ভিস চার্জ ১২ টাকা (মোট ১১২ টাকা), পদভেদে প্রযোজ্য।
শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০ টাকা + সার্ভিস চার্জ ৬ টাকা।
অনলাইন আবেদন জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে এসএমএস করে আবেদন ফি পরিশোধ করতে হবে।
আবেদন লিংক - https://dof.teletalk.com.bd
কর্তৃপক্ষের ওয়েবসাইট - https://fisheries.gov.bd/