{{ news.section.title }}
সেলস ইন্টার্ন নিয়োগ দেবে ওয়ালটন
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সেলস ইন্টার্ন’ পদে মোট ৩ জনকে নিয়োগ দেবে। গত ২৯ মার্চ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং একই দিন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: সেলস ইন্টার্ন
পদসংখ্যা: ৩টি
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: ১০,০০০-১২,০০০ টাকা
অন্যান্য সুযোগ-সুবিধা: দুপুরের খাবারের সুবিধা, মোবাইল বিল, সফলভাবে ইন্টার্ন সম্পন্ন করার পর প্রতিষ্ঠানের চাহিদা সাপেক্ষে ইন্টার্নদের পূর্ণকালীন পদে নিয়োগের প্রস্তাব দেওয়া হতে পারে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: বসুন্ধরা, ঢাকা
কর্মক্ষেত্র: অফিসে
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
আবেদনের যোগ্যতা -
- যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে
- মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে
আবেদন করবেন যেভাবে -
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন
আবেদনের শেষ তারিখ: আগামী ২ এপ্রিল ২০২৬