আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক

আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক
ছবির ক্যাপশান, জেন্টল পার্কের লোগো | ফাইল ছবি

জনপ্রিয় ফ্যাশন হাউজ জেন্টল পার্ক জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘আউটলেট ক্যাশিয়ার’ পদে মোট ১০ জনকে নিয়োগ দেবে। ৩০ মার্চ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জেন্টল পার্ক

পদের নাম: আউটলেট ক্যাশিয়ার

পদসংখ্যা: ১০টি

চাকরির ধরন: পূর্ণকালীন

বেতন: ২০,০০০-২২,০০০ টাকা

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স: ২৫-৩০ বছরের মধ্যে হতে হবে

কর্মস্থল: চট্টগ্রামের হালিশহর এবং ঢাকার ধানমন্ডি, খিলগাঁও ও পান্থপথ

আবেদনের যোগ্যতা-

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন)

আবেদন যেভাবে-

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন

আবেদনের শেষ তারিখ: আগামী ২৯ এপ্রিল ২০২৬ 


সম্পর্কিত নিউজ