{{ news.section.title }}
এরিয়া সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস
প্রমি এগ্রো ফুডস লিমিটেড জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি হোলসেলস বিভাগে ‘এরিয়া সেলস ম্যানেজার’ পদে ২০ জন কর্মী নিয়োগ দেবে। এ বিজ্ঞপ্তি ১ এপ্রিল প্রকাশ করা হয়েছে।
আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রমি এগ্রো ফুডস লিমিটেড
বিভাগের নাম: হোলসেলস
পদের নাম: এরিয়া সেলস ম্যানেজার
পদসংখ্যা: ২০টি
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: ২৮-৩৫ বছরের মধ্যে হতে হবে
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
আবেদনের যোগ্যতা-
- স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
- ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে
আবেদন করবেন যেভাবে-
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ এপ্রিল ২০২৬