রিকভারি অফিসার পদে নিয়োগ দেবে মেঘনা ব্যাংক

রিকভারি অফিসার পদে নিয়োগ দেবে মেঘনা ব্যাংক
ছবির ক্যাপশান, রিকভারি অফিসার পদে নিয়োগ দেবে মেঘনা ব্যাংক

মেঘনা ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি এই বাণিজ্যিক ব্যাংকটি ‘রিকভারি অফিসার (এসও থেকে পিও)’ পদে ১০ জন কর্মী নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মেঘনা ব্যাংক পিএলসি

বিভাগের নাম: এসএএমডি

পদের নাম: রিকভারি অফিসার (এসও টু পিও)

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: পূর্ণকালীন

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স: ২৮-৩৮ বছরের মধ্যে হতে হবে

কর্মস্থল: ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সিলেট, বগুড়া, নোয়াখালী

আবেদনের যোগ্যতা-

  • স্নাতক/স্নাতকোত্তর অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে
  • ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে

আবেদন করবেন যেভাবে-

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ এপ্রিল ২০২৬ 


সম্পর্কিত নিউজ