এসিআইয়ে মার্কেট অডিট এক্সিকিউটিভ পদে নিয়োগ

এসিআইয়ে মার্কেট অডিট এক্সিকিউটিভ পদে নিয়োগ
ছবির ক্যাপশান, এসিআইয়ে মার্কেট অডিট এক্সিকিউটিভ পদে নিয়োগ

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) মার্কেট অডিট বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে নিয়োগে ৪ এপ্রিল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ৪ থেকে ১১ এপ্রিল পর্যন্ত চলবে। আগ্রহীরা এ সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ

বিভাগ: মার্কেট অডিট

পদসংখ্যা: নির্ধারিত নয়  

চাকরির ধরন: পূর্ণকালীন

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, লভ্যাংশ বোনাস, পারফরম্যান্স বোনাস, বার্ষিক বেতন বৃদ্ধি, ভ্রমণ ভাতা, বিমা সুবিধা, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস বছরে ২টি, টিএ বিল, মোবাইল বিল, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা  

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন  

প্রার্থীর বয়স: ২৬ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে  

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

কর্মক্ষেত্র: অফিসে  

আবেদনের যোগ্যতা-

  • যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে
  • কম্পিউটার অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে
  • ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন)

আবেদন করবেন যেভাবে-

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন  

আবেদনের শেষ তারিখ: আগামী ১১ এপ্রিল ২০২৬ 


সম্পর্কিত নিউজ