ওয়ালটনে জব সার্কুলার

ওয়ালটনে জব সার্কুলার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Sourav Debnath

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির হোম অ্যাপ্লায়েন্স বিভাগ সার্ভিস ইঞ্জিনিয়ার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১২ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম: সার্ভিস ইঞ্জিনিয়ার 
বিভাগ: হোম অ্যাপ্লায়েন্স
পদসংখ্যা: ০৩টি
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি
অন্যান্য যোগ্যতা: প্রতিটি সার্ভিস জোনে কাজের চাপ বিশ্লেষণ ও পর্যবেক্ষণ এবং প্রতিবেদন প্রস্তুত ও বিশ্লেষণে দক্ষতা 
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৪ থেকে ৩৫ বছর 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, কর্মক্ষমতা বোনাস, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, প্রতি বছর 
বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২০ এপ্রিল ২০২৫


সম্পর্কিত নিউজ