আগামী মাসে দেশের রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে : গভর্নর ড. আহসান এইচ মনসুর

আগামী মাসে দেশের রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে : গভর্নর ড. আহসান এইচ মনসুর
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Sourav Debnath

আগামী মাসে দেশের রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এই রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে, যার জন্য সময়ের প্রয়োজন।

আজ বুধবার পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. আহসান এইচ মনসুর আরও যোগ করে বলেন,

“২৬ শতাংশ সুদ নিয়ে ক্ষুদ্র ঋণ টিকে থাকতে পারবে না। এজেন্ট ব্যাংকের শাখা থেকে অর্ধেক সুদে ঋণ পাচ্ছেন গ্রাহক, কাজেই ধীরে ধীরে প্রতিযোগিতায় টিকতে না পেরে চড়া সুদের ক্ষুদ্র ঋণ বাজার থেকে ছিটকে পড়বে।”

সবশেষ কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি মাসের ১৯ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ২৫,৪৪৪.৪৩ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২০,৭.৫৯ মিলিয়ন মার্কিন ডলার।
 

সম্পর্কিত নিউজ