চলন্ত বাসে ডাকাতি ও নারীদের ওপর নির্যাতন: তিন ডাকাত গ্রেপ্তার

চলন্ত বাসে ডাকাতি ও নারীদের ওপর নির্যাতন: তিন ডাকাত গ্রেপ্তার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Sourav Debnath

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ভয়াবহ এক ডাকাতির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। চলন্ত যাত্রীবাহী বাসে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় রোববার রাতে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন:

সাব্বির হোসেন (৩৪), পিতা: সানোয়ার হোসেন

সিহাব সরকার (২৭), পিতা: আব্দুল হামিদ সরকার

জাহাঙ্গীর আলম (৩৭), পিতা: ইমান আলী শেখ


পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের ডিবি ও সদর থানার যৌথ অভিযানে ডাকাত দলের এই সদস্যদের আটক করা হয়। তাদের কাছ থেকে লুণ্ঠিত ১৯টি মোবাইল ফোন, একটি ব্যাগ ও একটি অফিস আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করেছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে "আল ইমরান পরিবহন"-এর একটি বাসে এই দুঃসাহসিক ঘটনা ঘটে। পরদিন বাসযাত্রী মিনু মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-৯ জনের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, এই অপরাধীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
 

সম্পর্কিত নিউজ