{{ news.section.title }}
প্রধান উপদেষ্টার কাছে নতুন ডিজাইনের নোটের ছবি হস্তান্তর করলেন গভর্নর
নতুন ছয়টি ডিজাইনের ব্যাংক নোটের ছবি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার (২ জুন) দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই ছবিগুলো হস্তান্তর করেন।
উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, পার্বত্য চট্টগ্রাম (সিএইচটি) বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এই তথ্য জানিয়েছে। এই নতুন নোটগুলো কবে নাগাদ বাজারে আসবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এই তথ্য জানিয়েছে। এই নতুন নোটগুলো কবে নাগাদ বাজারে আসবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।