৫৫ হাজার টাকার খাশিতে প্রথম কোরবানি আসিফ মাহমুদের

৫৫ হাজার টাকার খাশিতে প্রথম কোরবানি আসিফ মাহমুদের
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Sourav Debnath

নিজ উপার্জনে প্রথমবারের মতো কোরবানি দিচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ উপলক্ষে তিনি রাজধানীর গাবতলি হাট থেকে ৫৫ হাজার টাকা দামের একটি খাশি ক্রয় করেছেন বলে জানিয়েছেন  উপদেষ্টার ব্যাক্তিগত সহকারী মো. মহিউদ্দিন রিয়াজ  

আজ রাতে মহিউদ্দিন রিয়াজ বলেন, আজ সকালে উপদেষ্টা মহোদয় উপস্থিত থেকে নিজের পছন্দ অনুযায়ী একটি খাশি ক্রয় করেছেন। যার দাম ৫৫ হাজার টাকা। পরিবারসহ তিনি ঢাকায় ঈদুল আজহা উদযাপন করবেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া  হেয়ার রোডে নিজের সরকারি বাসভবনেই ঈদ উদযাপন করবেন বলে জানান তিনি।

সম্পর্কিত নিউজ