মানিকগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, ছাত্রদল নেতা বহিষ্কার

মানিকগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, ছাত্রদল নেতা বহিষ্কার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Sourav Debnath

মানিকগঞ্জের হরিরামপুরে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক যুবকের বিরুদ্ধে। রোববার (৮ জুন) রাতে উপজেলার লেছড়াগঞ্জ বাজারে এই হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক আবিদ হাসান আবেদ হরিরামপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক।

হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বলড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাবুকে সংগঠন থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রদলের দপ্তর সম্পাদক শোয়েব হোসেন শান।

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, চা পান করার সময় একদল যুবক সাংবাদিক আবেদকে ঘিরে ফেলে এবং মারধর শুরু করে। এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। হামলায় বাধা দিতে গিয়ে শাকিল মোল্লা নামে একজন আহত হন।

হরিরামপুর থানার ওসি মুহাম্মদ মুমিন খান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মানিকগঞ্জ প্রেস ক্লাব ও জেলা সাংবাদিক সমিতির নেতারা। তারা দোষীদের দ্রুত বিচার ও শাস্তি দাবি করেছেন।

সম্পর্কিত নিউজ