১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৮ টাকা

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৮ টাকা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Sourav Debnath

জুন মাসে ভোক্তাদের জন্য স্বস্তির খবর! বেসরকারি খাতের এলপিজির (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১,৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মে মাসে এই দাম ছিল ১,৪৩১ টাকা।

প্রতি কেজিতে এলপিজির দাম কমেছে ২ টাকা ৩০ পয়সা। সেই হিসেবে এখন ভ্যাটসহ প্রতি কেজি গ্যাসের দাম ১১৬ টাকা ৯৪ পয়সা।

এ সিদ্ধান্ত ২ জুন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

এছাড়া, গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে — প্রতি লিটার ৬৪ টাকা ৩০ পয়সা, যা আগে ছিল ৬৫ টাকা ৫৭ পয়সা। তবে, সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ৮২৫ টাকাই রাখা হয়েছে।

বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামালের (প্রোপেন ও বিউটেন) দাম কমায় দেশের বাজারেও এই সমন্বয় করা হয়েছে।

সম্পর্কিত নিউজ