নারীর জন্য এনসিপিকে দৃষ্টান্ত হতে বললেন তাজনূভা জাবীন

নারীর জন্য এনসিপিকে দৃষ্টান্ত হতে বললেন তাজনূভা জাবীন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Sourav Debnath

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারীর নেতৃত্ব নিশ্চিত করতে নিজেদের ভেতরেই গণতান্ত্রিক চর্চা গড়ে তুলবে-এই প্রত্যাশা ব্যক্ত করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমি বিশ্বাস করতে চাই, এনসিপি বাংলাদেশের নারীদের সামনে এমন একটি রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াবে, যাকে সমর্থন করার মতো যুক্তি তারা খুঁজে পাবে।”

তিনি জানান, কেবল কথায় নয়, বরং বাস্তবে কাজ করে দেখাতে হবে যে এনসিপি একটি দায়িত্বশীল ও বিশ্বস্ত দল। নারী নেতৃত্ব গড়ে তুলতে দলের ভেতরে সহযোগিতা এবং গণতান্ত্রিক মনোভাব জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

তাজনূভা আরও বলেন, “সংসদে নারী আসনে সরাসরি নির্বাচনের দাবি অর্থহীন, যদি দলের ভেতরে যোগ্য নারী নেত্রী তৈরি করতে সহযোগিতা না করা হয়। যে গণতান্ত্রিক রূপান্তর এনসিপি রাষ্ট্রে দেখতে চায়, সেটি আগে নিজেদের ভেতরেই প্রতিষ্ঠা করতে হবে।”

তার মতে, বাংলাদেশের রাজনীতিতে নারীদের যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। তাই এনসিপির উচিত এই জায়গায় একটি ব্যতিক্রম হয়ে ওঠা।

তার বক্তব্যে নারীর অধিকার ও নেতৃত্ব নিয়ে এনসিপির ভবিষ্যৎ ভাবনার বিষয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

সম্পর্কিত নিউজ