এনসিপির গঠনতন্ত্র অনুমোদন

একই ব্যক্তি দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী থাকতে পারবে না

একই ব্যক্তি দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী থাকতে পারবে না
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Sourav Debnath

আত্মপ্রকাশের সাড়ে তিনমাস পর গঠনতন্ত্রের খসড়া চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গঠনতন্ত্র অনুযায়ী, কেন্দ্রীয় কমিটি'র সভাপতি ও সাধারণ সম্পাদক সারাদেশের কাউন্সিলদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন। একজন সদস্য জীবনে সর্বোচ্চ দুইবার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করতে পারবেন এবং সর্বোচ্চ দুইবার সভাপতি পদে দায়িত্ব পালন করতে পারবেন। এছাড়া একই ব্যক্তি দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সভাপতি ও সাধারণ সম্পাদক 'রাজনৈতিক পরিষদ' এর নিকট দায়বদ্ধ থাকবে।

শুক্রবার বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী ৬ষ্ঠ সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা থেকে আগামী ২২ জুন নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করার সিদ্ধান্ত হয়।

সাধারণ সভা শেষে শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জাতীয় নাগরিক পার্টি'র একটি 'রাজনৈতিক পরিষদ' থাকবে। 'রাজনৈতিক পরিষদ' ন্যাশনাল কাউন্সিলের ভোটে নির্বাচিত হবে। 'রাজনৈতিক পরিষদ' সর্বনিম্ন এগারো (১১) জন থেকে সর্বোচ্চ পনেরো (১৫) জন সদস্য বিশিষ্ট হবে। ১১ জন সদস্য 'ন্যাশনাল কাউন্সিল' এর ভোটে নির্বাচিত হবেন; তন্মধ্যে নূন্যতম তিনজন নারী সদস্য থাকতে হবে। পদাধিকারবলে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক রাজনৈতিক পর্ষদের অন্তর্ভুক্ত হবেন। এই পর্ষদের বাকি দুইজন সদস্য সভাপতি ও সাধারণ সম্পাদকের দ্বার' মনোনীত হবেন।

তিনি জানান, জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র একটি 'ন্যাশনাল কাউন্সিল' থাকবে। এই ফোরাম 'রাজনৈতিক পরিষদ' নির্বাচন, সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচন এবং জরুরি সময়ে কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার দায়িত্ব পালন করবেন। ন্যাশনাল কাউন্সিল কেন্দ্রীয় কমিটি, অঙ্গসংগঠনের নির্বাহী কমিটি, জেলা পদমর্যাদার কমিটি থেকে ৫ জন এবং উপজেলা পদমর্যাদার কমিটি থেকে ২ জন সদস্যদের সমন্বয়ে গঠিত হবে।

আখতার বলেন, জাতীয় নাগরিক পার্টির একটি কেন্দ্রীয় কমিটি থাকবে। যা দলের সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমন্ডলী, অন্যান্য প্রয়োজনীয় সংখ্যক সাধারণ সদস্য এবং ক্ষেত্রবিশেষ জেলা সভাপতির সমন্বয়ে গঠিত হবে। কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে তিন (০৩) বছর। মেয়াদের শেষ নব্বই (৯০) দিনের মধ্যে পরবর্তী কাউন্সিল অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত নিউজ