তহবিল সংকটে বন্ধ হচ্ছে স্কুলঃ শিক্ষাবঞ্চিত রোহিঙ্গা শিশুদের অনিশ্চিত ভবিষ্যৎ

তহবিল সংকটে বন্ধ হচ্ছে স্কুলঃ শিক্ষাবঞ্চিত রোহিঙ্গা শিশুদের অনিশ্চিত ভবিষ্যৎ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Sourav Debnath

কক্সবাজারে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে বর্তমানে দশ লক্ষাধিক রোহিঙ্গা বাস করছে। এই বিশাল সংখ্যার প্রায় অর্ধেকই শিশু। ৩ থেকে ১৭ বছর বয়সী এসব শিশুরা শিক্ষা, যত্ন ও সহায়তার পর্যাপ্ত সুযোগ না পেয়ে বেড়ে উঠছে। আল জাজিরায় প্রকাশিত এক খবরে জানা যায়, "১৬ বছর বয়সী জেসমিন তার বড় বোনের মতো বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখলেও বর্তমানে সেই স্বপ্ন ফিকে হয়ে গেছে। কারণ, তাদের শেখার কেন্দ্রগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে।"

সেভ দ্য চিলড্রেনের মতে, শরণার্থী শিবিরে প্রায় ৩ লাখ রোহিঙ্গা শিশু শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার মুখে পড়েছে। কারণ দাতা সংস্থার তহবিল সংকটে ইউনিসেফ পরিচালিত ৬,৪০০টি শেখার কেন্দ্র বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র ২০২৫ সালের শিক্ষাক্ষেত্রের জন্য প্রয়োজনীয় তহবিলের মাত্র ৮% এখনো পর্যন্ত পাওয়া গেছে। ফলে শিশু শ্রম, বাল্যবিবাহ এবং মানব পাচারের ঝুঁকি ক্রমেই বাড়ছে।

এছাড়াও, স্বেচ্ছাসেবী শিক্ষকরা তাদের চাকরি ও আয়ের উৎস হারাচ্ছেন। ইউনিসেফের তত্ত্বাবধানে কাজ করতেন এমন কয়েক হাজার স্থানীয় শিক্ষক এখন বেকার। একজন শিক্ষক বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই শিবিরে শিশুদের শিক্ষা দিচ্ছি। এখন আমাদের পরিবারের হাজার হাজার সদস্য সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে।”

একজন শিশু কাঁদতে কাঁদতে জানায়, “আমি ডাক্তার হতে চেয়েছিলাম, কিন্তু এখন সব স্কুল বন্ধ হয়ে গেছে। আমাদের জীবন যেন পেছনে যাচ্ছে, ভবিষ্যতের স্বপ্নগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে।”

এই সংকট থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ না হলে, রোহিঙ্গা শিশুরা শিক্ষা থেকে চিরতরে বঞ্চিত হবে এবং একটি সম্পূর্ণ প্রজন্ম হারিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে।

সম্পর্কিত নিউজ